RUBEL

মেজবানি অনুষ্ঠান ” ইয়োগা ও স্মৃতিচারণ “

গতকাল রাতে ” উত্তরা ইয়োগা সোসাইটি ” আয়োজিত “চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি” অনুষ্ঠানে “ঢাকা চাঁদপুর নৌ বিহার এর রিভিউ করতে বলা হলে এক পর্যায়ে আমি কিছু বলি…….

আসলে আমি জীবনের কথা বলবো….স্পন্দনের কথা বলবো…..একটা বৃহৎ পরিবারের কথা বলবো….যে পরিবারের সদস্যরা আত্মার বন্ধনে আবদ্ধ….. আমি আসলে” ইয়োগা পরিবার উত্তরার ” কথা বলছি..

খুব সকালে তারা একত্রিত হয়… দম চর্চা করে… করে বৈজ্ঞানিক শারীরিক ব্যায়াম….এতে তাদের শরীরে বিশুদ্ধ অক্সিজেন প্রবাহিত হয়…. তারা অসুস্থতার থেকে সুস্থতার পথ ধরে….. অনেকেই (অনেক বয়স্ক ব্যক্তি বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে) ইয়োগার মাধ্যমে বর্তমানে সুস্থ এবং তারা সুস্থ হয়ে নতুন জীবন যাপন করছেন…

সকালে মিষ্টি হাসি দ্বারা সম্ভাষণের মাধ্যমে, মজার খুনসুটির মাধ্যমে, দারুন সুন্দর প্রকৃতির মধ্যে হাঁটাহাঁটি মাধ্যমে একতাবদ্ধ হয়… শক্তি সঞ্চয় করে যে যার কাজে গতিশীল হয়৷…

কয়েক সপ্তাহ আগে আমি আমার প্রাণপ্রিয় বাবাকে হারিয়েছি…. এ শোক ভুলবার নয়….. কিন্তু এই চরম বিপদের মধ্যে আমার পাশে ছিল (সহানুভূতি দিয়ে, পরামর্শ দিয়ে,কায়িক পরিশ্রম দিয়ে) উত্তরাস্হ এসব ভালো মনের কিছু বন্ধু….

তাদের সাথেই আমি গিয়েছিলাম নৌ বিহার চাঁদপুরে…. সে এক মজার আনন্দের ভ্রমন…এত. বড় লঞ্চ (দোতলা অত্যাধুনিক লঞ্চ… প্রায় ৬ লাখ টাকার মত জাহাজ ভাড়া)

এত সুন্দর আয়োজন, গান এর প্রতিযোগিতা,নদীর
দু’ ধারের প্রাকৃতিক দৃশ্য দর্শন…

আমি অবাক বিস্ময় লক্ষ্য করলাম.. এত এত সদস্যের মধ্যে আমিও গান গাইছি “এই পর্দা এই মেঘনা গানটি “

আমি এর আগে স্টেজে গান কখনো গাইনি… (গুন গুন করে বাসায় গান গাওয়া আর ভরা মজলিসে সবার মধ্যে পার্থক্য আছে বৈকি)

চলমান জীবনের সেই সুন্দর জাহাজ…. বন্ধুদের সাথে প্রকৃতির মাঝে একতাবদ্ধ হওয়া…কিছু সুন্দর স্মৃতি উপহার দিয়েছিল….

—— আমির হোটেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি (আসলে ইয়োগা বাংলার ঐতিহ্য এভাবে তুলে ধরে) আবার ব্যবস্থা করে (বৃহৎ গরু কিনে এতগুলো সদস্যের মধ্যে সুন্দরভাবে ইয়োগার তুলনায ইয়োগাই) অত্যন্ত সুস্বাদু খাবার (ভাত, গরুর মাংস ডাল, টক দই) গ্রহণের মাধ্যমে আমাদের প্রিয় বন্ধুরা একতাবদ্ধ হয়ে, আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে, আমরা একটা সুন্দর সন্ধ্যা, সুন্দর রাত কাটিয়ে আবারো সুন্দর সুখস্মৃতি সঞ্জয় করে সমৃদ্ধ হলাম।